মো. মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের সদস্য ও কুড়িগ্রামের কৃতী সন্তান প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম প্রেসক্লাব। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বাসসের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও দৈনিক জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক অমিত পাল এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা।

সংবর্ধিত অতিথি প্রকৌশলী রূপম রাজ্জাক সাংবাদিকতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) ভূমিকা এবং এর আধুনিক ব্যবহার নিয়ে কথা বলেন। তিনি বলেন, দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। তথ্যপ্রযুক্তির সঠিক প্রয়োগ সংবাদমাধ্যমকে আরও মানসম্মত, গণমুখী ও বিশ্বাসযোগ্য করতে পারে।
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন
- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ
- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ
- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী












