হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ক্ষুদে ফুটবলার প্রতিভা অন্বেষণ চ্যালেঞ্জ কাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রামে ক্ষুদে ফুটবলার প্রতিভা অন্বেষণ চ্যালেঞ্জ কাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ক্ষুদে ফুটবলার প্রতিভা অন্বেষণ চ্যালেঞ্জ কাপ–২০২৬’-এর সিজন-১-এর গ্র্যান্ড ফাইনাল। নতুন প্রজন্মের ফুটবল প্রতিভা বিকাশে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘ক্ষুদে ফুটবলার প্রতিভা অন্বেষণ চ্যালেঞ্জ কাপ–২০২৬’-এর সিজন-১-এর গ্র্যান্ড ফাইনাল। ক্ষুদে খেলোয়াড়দের সুপ্ত প্রতিভা বিকাশ, নতুন ফুটবলার তৈরি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম চেম্বার অব কমার্স ও রেনেসাঁ ক্লাবের সভাপতি আলহাজ আব্দুল আজিজ। সার্বিক সহযোগিতায় ছিলেন রেনেসাঁ ক্লাব, কুড়িগ্রামের সাধারণ সম্পাদক মো. নুর খালেক ময়না।

আয়োজক ও অতিথিরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা ক্ষুদে খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে।

Exit mobile version