হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ফিলিং স্টেশনে জ্বালানি কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে ফিলিং স্টেশনে জ্বালানি কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতি ৫ লিটার জ্বালানিতে ৩০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের মেসার্স পনির ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সদর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রাম সদর উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে মেসার্স পনির ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতি ৫ লিটার জ্বালানিতে ৩০ মিলিলিটার কম দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মেসার্স পনির ফিলিং স্টেশন থেকে প্রতি ৫ লিটার জ্বালানিতে ৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে।

এ অপরাধে ওজন, পরিমাপ ও মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন, কুড়িগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version