বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জেলার ৫৫৬টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপনে চলছে নজরদারি

ডেস্ক নিউজ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপ পরিদর্শন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ২২ বিজিবির অধিনায়কসহ সদস্যরা। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনে সহায়তা করতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয়ও অব্যাহত রয়েছে।

কুড়িগ্রাম পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রবি বোস জানান, এবার জেলায় ৫৫৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। পূজার সময় পরিস্থিতি কেমন থাকে, তা দেখার বিষয়।”

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সচেষ্ট রয়েছে।

নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকার বাসিন্দাদের যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ জানিয়েছে বাহিনীটি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 3

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]