ডেস্ক নিউজ
কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বিদ্যুৎ হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিদ্যুৎ হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতা ছিলেন ।
পুলিশ ও মামলাসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বিদ্যুতের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলন ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন।
