আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন
কুড়িগ্রাম প্রতিনিধি | ১৬ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে পৌর এলাকার সড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
কালবেলার কুড়িগ্রাম প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য উমর ফারুক, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার জহরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা পাঠকের মধ্যে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছে। সাইয়েদ আহমেদ বাবু বলেন, কুড়িগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে তিনি পাঠকদের পাশে থাকতে চান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, নাজমুন নাহার বিউটি, এবি পার্টির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, মাওলানা ফয়েজ উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব এবং জেলা ছাত্রদলের সাবেক নেতা লিটু ও আমিনুল ইহসান।
এ সময় দীপ্ত টিভির সাংবাদিক ইউনুছ আলী, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ফজলে ইলাহি স্বপন, মানবজমিনের প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, জিটিভির কুড়িগ্রাম প্রতিনিধি মো. মিজানুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো. রাশিদুল ইসলাম রাশেদ।






