নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Dhaka Central University–Students Association of Kurigram (DCU SAK)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত কমিটিতে মো. নুর নবী (গ্রাম: ধরনীবাড়ি, উপজেলা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম) সভাপতি এবং মো. রাইয়ানুল ইসলাম রুপম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন নিয়ামুল হাসান শাওন, নিশি আক্তার, কলি অধিকারী, মো. জাহিরুল ইসলাম, ফাহমিদা করিম, মো. সিহাব উদ্দিন ও মো. ওবায়দুল্লাহ।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুমন শেখ, মো. আরিফুল ইসলাম আকাশ, মো. মোতালেব হোসেন, মোছা. জান্নাতুল ফেরদৌস, নাইমুর রহমান জয়, জাইমাতুল ফেরদৌস জিম এবং হুমায়ুন কবির মামুন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মোস্তফা আল মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আলামিন সরকার, মোছা. আফরিনা আক্তার, এম. ফুয়াদ, মো. মুরাদ মমিন, মো. শামীম রানা সোহাগ, মোছা. রেবেকা সুলতানা বেরা ও মো. ফিরোজ দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মো. রিজু আহমেদ এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ঈশিতা হক।
কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইয়ানুর রহমান হিমেল, রাশিক আহসান কাফি, এস. এইচ. আরিফ হোসাইন, রাসেল আহমেদ এবং ফাহিম মুনতাসির। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও দুইজন সদস্যের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের বিকাশে কাজ করবে। একই সঙ্গে শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে কুড়িগ্রামের শিক্ষার্থীদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।
সংগঠনটির স্লোগান— “কুড়িগ্রামের শিক্ষার্থীদের ঐক্য, উন্নয়ন ও কল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ।”






