চিলমারী প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আলমগীর হোসেন, রানীগঞ্জ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মী এম. আই. লাল মিয়া, ইউপি সদস্য আসলাম মিয়া এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুদ্দোজা বুলুসহ স্থানীয় ব্যক্তিরা।
শুমারির আওতায় সংশ্লিষ্ট পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে। সংগৃহীত তথ্য পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ ও পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।






