বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ক্যাটাগরি চিলমারী

বাঁধ কেটে বালুর রাস্তা, হুমকিতে কোটি টাকার তীররক্ষা প্রকল্প

জুন 22, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডানতীর রক্ষা বাঁধ এখন নতুন হুমকির মুখে পড়েছে। বাঁধ কেটে অবৈধভাবে সড়ক নির্মাণ করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, রানিগঞ্জ ইউনিয়নের কাঁচকোল থেকে ফকিরেরহাট পর্যন্ত ডানতীর রক্ষা বাঁধের অন্তত ৯টি স্থানে বাঁধ কেটে ডাম্পার ট্রাক চলাচলের জন্য সংযোগ […]

কুড়িগ্রামে মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জুন 21, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ হাটে দোকানপাট ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, একই এলাকার মরহুম আব্দুল শেখের চার ছেলে দীর্ঘ এক যুগ ধরে […]

বিজ্ঞাপন

কুড়িগ্রামে চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে, বিক্ষুব্ধ জনতার হামলা-ভাঙচুর

জুন 18, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ঘাট এলাকায় চিহ্নিত কয়েকজন মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৭ জুন) রাতে রমনা ইউনিয়নের পনতিপাড়া ও সরকারপাড়া এলাকার প্রায় আড়াই থেকে তিন শতাধিক মানুষ এ ঘটনায় অংশ নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের অভিযোগে চিহ্নিত কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ […]

কুড়িগ্রাম কারাগারে মায়ের সঙ্গে বন্দী দুই বছরের শিশু, আলোচনায় শিশুর অধিকার

জুন 17, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলার আলোচিত শিশু আয়শা হত্যা মামলার প্রধান আসামি মায়ের সঙ্গে দেড় মাস ধরে জেলা কারাগারে অবস্থান করছে দুই বছর বয়সী এক শিশু। গত ১ মে থেকে শিশুটি তার মায়ের সঙ্গে কুড়িগ্রাম জেলা কারাগারের নারী ওয়ার্ডে রয়েছে। কারা সূত্র জানায়, শিশু আয়শা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী এক নারী ও […]

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

জুন 9, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রাইসা মনি (৮) নামে এক শিশুর মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। পরে সেটি নিখোঁজ রাইসা মনির মরদেহ বলে শনাক্ত করা হয়। স্থানীয় […]

চিলমারীর রমনা ঘাটে ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে ২৫ নৌকাডুবি, ক্ষতি প্রায় ৬০ লাখ

জুন 2, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে আকস্মিক ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে অন্তত ২৫টি নৌকা ডুবে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ৫৫-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তীব্র ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে নদী উত্তাল […]

কুড়িগ্রামের আবাসিক হোটেলে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মালিক গ্রেপ্তার

মে 31, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলা একটি আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক কবির মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার সরকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার উলিপুর উপজেলার এক দম্পতি খালার বাড়ি থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাতে রমনা ফেরিঘাট এলাকায় পৌঁছান। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় […]

বিজ্ঞাপন

অবৈধভাবে কলেজ গেটের তালা ভেঙ্গে কোরবানীর হাট, ছাত্রদল নেতা বহিস্কার

মে 25, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের গেটের তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট বসানোর ঘটনায় জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৫ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, কলেজ কর্তৃপক্ষের অনুমোদন না […]

বৃষ্টির মধ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অটোচালকের মৃত্যু

মে 21, 2026

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বৃষ্টির মধ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামালের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক (অটোরিকশা) চালক ছিলেন। স্থানীয় বাসিন্দা […]

চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মে 18, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চিলমারী থানার মাটিকাটা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত নারী হলেন যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার মোছাঃ নাজমিন আক্তার (২২)। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক […]