বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন: ৭ ড্রেজার জব্দ, পালাল ৩

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে সাতটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনটি ড্রেজার নিয়ে পালিয়ে যান বালু উত্তোলনকারীরা।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে থানা-পুলিশের একটি দল।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের অভিযোগ, ইসলামপুর এলাকায় দুধকুমার নদের তীররক্ষা বাঁধের কাছাকাছি ১০টি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল। এতে বাঁধটি ঝুঁকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযানে জব্দ করা সাতটি ড্রেজারের মধ্যে পাঁচটি ভূরুঙ্গামারী থানায় নেওয়া হয়েছে। পানিতে থাকা বাকি দুটি ড্রেজার ইউপি সদস্য আবদুল কালামের জিম্মায় রাখা হয়। পরে সেগুলো থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]