শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে জোরপূর্বক ‘ধানের শীষ’ স্লোগান দেওয়ানোর অভিযোগ

জানুয়ারি 24, 2026

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ছোট ছোট শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও হামার কুড়িগ্রাম এর হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ধানের শীষ প্রতীকের পক্ষে […]

ফুলবাড়ীতে আজোয়াটারী যুব সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি 24, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজোয়াটারী যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার গংগারহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আজোয়াটারী যুব সংঘের নেতৃবৃন্দ ও উপদেষ্টারা সরাসরি উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শেখ […]

ফুলবাড়ি উপজেলায় গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারণা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জানুয়ারি 23, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটি ফুলবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করে। এ সময় তারা দোকানদার ও সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালান। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সদস্য […]

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জানুয়ারি 23, 2026

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুরে চাচাতো ভাইয়ের বিয়েতে লাইটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লক্ষন রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে বুড়াবুড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দলবাড়ি দাসপাড়া গ্রামে। ‎স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে লক্ষন রায় (২৫) বাড়িরপাশে চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে লাইটিংয়ে […]

কুড়িগ্রাম জেলার ইতিহাস ও ঐতিহ্য

জানুয়ারি 23, 2026

তথ্যসূত্রঃ জেলা প্রশাসন কুড়িগ্রাম উত্তর জনপদের একটি জেলা কুড়িগ্রাম। এ জনপদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আছে স্বকীয়তা, আছে বৈশিষ্ট্য। (একদিনে এর ইতিহাস গড়ে ওঠেনি, একযুগে গড়ে ওঠেনি এর ঐতিহ্য। সুদীর্ঘ যুগের চড়াই উৎরাই, ভাঙ্গা-গড়া, জয়-পরাজয়, আন্দোলন-সংগ্রামের ভেতর দিয়ে গড়ে উঠেছে এ জনপদ, এর মানুষ, এর জীবনধারা, এর বৈশিষ্ট্য।) কীর্তিনাশা ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ফুলকুমার এ […]

কুড়িগ্রামের বেগমগঞ্জে ধানের শীষের প্রচারনায় ব্যস্ত নেতাকর্মীরা

জানুয়ারি 23, 2026

ডেস্ক নিউজ ‎কুড়িগ্রামে প্রতীক পাওয়ার পরে ভোটের মাঠে নেমেছে নেতাকর্মীরা।সাধারন মানুষের মাঝে ভোট নিয়ে আনন্দ উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। ‎বৃহঃস্পতিবার বিকেলে সংসদীয় আসন -৩ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ তাসভীর উল ইসলামের পাওয়া ধানের শীষ প্রতীক নিয়ে ভোট চাওয়া ও গণ সংযোগ করেছে নেতাকর্মীরা। ‎এসময় উপস্থিত […]

প্রতীক বরাদ্দের পর দিনই আলাদা শক্তি জানান দিল জামায়াত-বিএনপি

জানুয়ারি 22, 2026

মিজানুর রহমান।। নাগেশ্বরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক পৃথক গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এসব মিছিলকে কেন্দ্র করে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান […]

উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু:

জানুয়ারি 22, 2026

শাহজাহান খন্দকার।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার আঘাতে মামার মৃত্যুর ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের টিটামার পাড়া এলাকায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আনিছুর রহমান (৪৮) তার মামা খায়রুল হক (৬৫)-এর মাথায় বাঁশ […]

উলিপুরে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জানুয়ারি 22, 2026

জাহিদ হাসান ।। উলিপুর ‎‎কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায় ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বুধবার (২১ জানুয়ারি) বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে শাহাজাহান সরকার বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।‎‎অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী নবম শ্রেণির শিক্ষার্থীদের […]

ভিতরবন্দ ইউনিয়নের জামতলা-কচুয়ারপড় সংযোগ সেতুটি এখন মরণফাঁদ, ৩৯ বছরেও হয়নি সংস্কার

জানুয়ারি 22, 2026

রাহিমুল ইসলাম সজীব ।। নাগেশ্বরী নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জামতলা থেকে কচুয়ারপাড় মাধাইখেল সংযোগকারী সেতুটি দীর্ঘ ৩৯ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দুই প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতুটি বর্তমানে এলাকাবাসীর জন্য এক চরম দুর্ভোগ ও আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা ও বন্যার সময় সেতুটি এক ভয়ংকর রূপ ধারণ করে, […]

Verified by MonsterInsights