শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি 4, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। স্টাফ রিপোর্টার দেশের সবচেয়ে বঞ্চিত জেলা হিসেবে কুড়িগ্রামকে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের উন্নয়ন কার্যক্রম কুড়িগ্রাম থেকেই শুরু করা হবে। একই সঙ্গে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার ঘোষণা দেন তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান […]

শবে বরাতে এই ৬ দোয়া করতে ভুলবেন না

ফেব্রুয়ারি 4, 2026

অনলাইন ডেস্ক ‘শবে বরাত’ ফারসি শব্দ। ‘শব’ শব্দের অর্থ রাত, ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। হাদিসের ভাষায় ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ তথা ১৫ শাবানের রাত। ইসলামে এই রাত বিশেষ মর্যাদাপূর্ণ। শিরক ও বিদ্বেষপোষণকারী ছাড়া সবারই ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে এই রাতে। বিখ্যাত সাহাবি মুয়াজ বিন জাবাল (রা.) থেকে […]

উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের শতাধিক নেতাকর্মীর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

ফেব্রুয়ারি 3, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। স্টাফ রিপোর্টার কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। একই সঙ্গে কুড়িগ্রাম-৩ আসনে আরও প্রায় সাত শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উলিপুর থানার ধরনিবাড়ি ইউনিয়নের মাধবপুর গ্রামে আয়োজিত যোগদান অনুষ্ঠানে […]

ভূরুঙ্গামারীতে জমি বিরোধের জেরে এসিড নিক্ষেপ: আসামি মজাহার গ্রেপ্তার

ফেব্রুয়ারি 3, 2026

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এসিড নিক্ষেপ ও সহিংসতার ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থানার মামলা নং-২২, জি.আর নং-২২৫/২৫ অনুযায়ী এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫(ক)/৫(খ)/৭ ধারাসহ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/১১৪ ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ মজাহার আলী […]

কুড়িগ্রামে প্রথমবার নার্সিং শিক্ষার্থীদের জব ফেয়ার, চাকরি পেলো ১০ জন

ফেব্রুয়ারি 3, 2026

মোঃ মশিউর রহমান বিপুল , কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি কুড়িগ্রামে এই প্রথমবারের মতো নার্সিং শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসংস্থান মেলা থেকে সরাসরি চাকরি পেয়েছেন ১০ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ […]

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ভূরুঙ্গামারীতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

ফেব্রুয়ারি 3, 2026

মোঃ মাইদুল ইসলাম , ভূরুঙ্গামারী প্রতিনিধি কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ১১ ঘটিকা পর্যন্ত উপজেলার কর্মচারীরা উপজেলা চত্বরে অবস্থান নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু […]

কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ

ফেব্রুয়ারি 3, 2026

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোতে কর্মচারীরা ৩ ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত […]

৭২০ যোগদানের দাবি, ভিডিওতে ফাঁকা চেয়ার—কুড়িগ্রাম–৩ এ হাতপাখার সমাবেশ ঘিরে প্রশ্ন

ফেব্রুয়ারি 3, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম–৩ আসনে হাতপাখা প্রতীকের সমর্থিত প্রার্থী ডা. আক্কাস আলীর একটি নির্বাচনী সমাবেশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সমাবেশস্থলে টানানো একটি ব্যানারে উল্লেখ করা হয়— “৭২০ নেতাকর্মী যোগ দিচ্ছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনে”। তবে সমাবেশের ভিডিও ফুটেজে মাঠে উল্লেখযোগ্য সংখ্যক চেয়ার ফাঁকা থাকতে দেখা যায়, যা ব্যানারের দাবির সঙ্গে […]

ভূরুঙ্গামারীতে সীমান্ত এলাকা থেকে গরু চুরি ও ৫ কেজি গাঁজাসহ তিনজন আটক

ফেব্রুয়ারি 3, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় আম্বারীপাড়া এলাকায় ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে গরু চুরি ও মাদক পাচারের সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কুড়িগ্রাম ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়। বিজিবি আটক ব্যক্তিদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করলে নিয়ম অনুযায়ী তাদের আদালতে প্রেরণ করা হয়। সোমবার […]

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় হিরোইন-গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি আটক

ফেব্রুয়ারি 3, 2026

অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি’র পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ৪ গ্রাম হিরোইন, ৫ কেজি গাঁজা ও ১ হাজার ৪৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি আটক করেছে বিজিবি। পরে তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করেছে। বিজিবি জানায়, সোমবার ২ […]

Verified by MonsterInsights