শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

স্থানীয় পর্যায়ে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অক্টোবর 21, 2025

রতন রায় ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অধিকতর অন্তর্ভুক্তির কৌশল ও করণীয় নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণির মানুষকে সরকারি সেবার আওতায় আনতে না পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন […]

নাগেশ্বরীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত

অক্টোবর 21, 2025

মোঃআবুসাঈদ ইসলাম ।। নাগেশ্বরী এমপিওভুক্ত শিক্ষকদের ৩দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর সকাল ১১টায় নাগেশ্বরীতে অবস্থান কর্মসূচি আয়োজন করেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সমাবেশে বক্তারা জানান, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির ৩দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন […]

স্বপ্নবাজ সালমানের স্বপ্নপূরণে বাধা পরিবারের দারিদ্র্যতা

অক্টোবর 21, 2025

মোঃ মাহফুজার রহমান || ফুলবাড়ী স্বপ্ন যখন বড় হয়, তখন হাজারো প্রতিবন্ধকতা তাকে রুখতে পারে না। যেমনটা পারেনি কুড়িগ্রামের ফুলবাড়ীর দরিদ্র এক পরিবারের ছেলে সালমান ফারসিকে। বাবার অসুস্থতা, সংসারের অভাব-অনটন, বড়ভাইয়ের বেকারত্ব সবকিছু ছাপিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সালমান জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার স্বপ্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবা করার। তবে […]

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি জিল্লুর রহমান

অক্টোবর 20, 2025

জাহিদ হাসান || হামার কুড়িগ্রাম ‎কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান।‎‎সোমবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ওসি জিল্লুর রহমানের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।‎‎সেপ্টেম্বর/২০২৫ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান, মাদক উদ্ধার […]

সোনাহাট প্রাচীণ শ্যামা কালী মন্দিরে বার্ষিক পুজা অনুষ্ঠিত

অক্টোবর 20, 2025

রিপন আহমেদ রনি ।। কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটির সোনাহাট প্রাচীণ শ্যামা কালী মন্দিরে অন্যান্য বছরের ন্যায় আগামী ২০ অক্টোবর ২০২৫ ইং মোতাবেক ২ কার্তিক বাংলা ১৪৩২ রোজ সোমবার রাত্রি ব্যাপী দীপাবলী উৎসব ও শ্রী শ্রী শ্যামা কালী পুজা অনুষ্ঠিত হবে।পৌরাণিক তথ্যমতে দেবাদিদেব মহাদেব দেবী মহামায়ার শব দেহ নিয়ে হিমালয়ে গমনের সময় […]

কচাকাটা থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারু গ্রেপ্তার

অক্টোবর 20, 2025

মোঃ নাজিমুল ইসলাম || নাগেশ্বরী কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশের অভিযানে পাঁচ জুয়ারুকে গ্রেপ্তার করা হয়েছে। কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামে মোহাম্মদ আজিতুল্লাহর বসতবাড়ির রান্নাঘরে গোপনে জুয়ার আসর বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে […]

৭ দফা দাবিতে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

অক্টোবর 20, 2025

ফজলুল করীম ফরাজি || কুড়িগ্রাম সদর চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে ও বাড়ী ভাড়া ৪৫ শতাংশ বৃদ্ধি ও এমপিওভুক্তিসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ […]

উলিপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে সফল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর: সচেতনতায় বদলে যাচ্ছে পশুপালনের চিত্র

অক্টোবর 20, 2025

আশির্বাদ রহমান ।। বিশেষ প্রতিনিধি কখনো আতঙ্কের নাম ছিল অ্যানথ্রাক্স। গরু বা ছাগলের মধ্যে ছড়িয়ে পড়লে পুরো গ্রামজুড়ে নেমে আসত শঙ্কা। সেই ভয়াবহ চিত্র এখন অনেকটাই ইতিহাস কুড়িগ্রামের উলিপুরে। উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবিড় তদারকি, সচেতনতামূলক কার্যক্রম ও নিয়মিত টিকা প্রদানের মাধ্যমে অ্যানথ্রাক্স প্রতিরোধে তারা গড়ে তুলেছেন এক দৃষ্টান্ত। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত […]

রাজারহাটে অন্য ইউনিয়নে সার বিক্রির দায়ে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

অক্টোবর 20, 2025

মোঃ জাহিদ হাসান।। রাজারহাট সরকারি আইন অমান্য করে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রির দায়ে কুড়িগ্রামের রাজারহাটে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ​সোমবার (২০ অক্টোবর, ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে রাজারহাট উপজেলা প্রশাসন বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম এলাকায় এই অভিযান চালায়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এই […]

উলিপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

অক্টোবর 20, 2025

জাহিদ হাসান।। হামার কুড়িগ্রাম ‎কুড়িগ্রামের উলিপুরে চিকিৎসকের অবহেলায় শাহ আলম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে বিক্ষোভ করেছেন।‎‎ঘটনাটি ঘটেছে, রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে। এদিকে চিকিৎসকদের দাবি, যথাযথ নিয়ম মেনেই শাহ আলম নামে ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরসভার […]

Verified by MonsterInsights