ডেস্ক নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল ও ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা শিবিরের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।






