বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে কুড়িগ্রামে শুরু হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৬। সোমবার (৮ জুন) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোঃ আব্দুর রশিদ, ডিপিসি জামিল চৌধুরী, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোঃ শাহ্ নেওয়াজ এর সভাপতিত্বে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ৮ থেকে ১০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।

আজ ৪ টি দলের মধ্যে গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব এবং ভোগডাঙ্গা যুব ক্রীড়া সংস্থা সেমিফাইনাল নিশ্চিত করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং যুবসমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 10

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]