ডেস্ক নিউজ
কুড়িগ্রামের মন্ডলের হাট আঠারো পাইকা এলাকার বাসিন্দা মোঃ আফজন হোসেনের তৃতীয় পুত্র মোঃ রানা আজ (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১টার দিকে বজ্রপাতে নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও একজন ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।






