বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সাবেক স্বামীকে নিতে গিয়ে নারী আটক, মাইক্রোবাস ভাঙচুরে আহত ৩

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় সাবেক স্বামীকে নিতে গিয়ে এক নারীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সন্ধ্যায় এক নারী ভাড়া করা একটি মাইক্রোবাসে করে তার সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা মাইক্রোবাসটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলার সময় চালকসহ তিনজন আহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। পরে ভোর ৪টার দিকে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়।

জানা গেছে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা টাংরাপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার জুঁই (২৪) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আক্তার হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৬) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। প্রায় এক বছর আগে তারা ঢাকা গিয়ে বিয়ে করেন বলে জানা গেছে। পরে বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার আপত্তি জানায় এবং একপর্যায়ে উভয়ের ইচ্ছার বিরুদ্ধে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

তালাকের পরও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। ওই নারী তার সাবেক স্বামীকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দুজনকে আটক করে এবং মাইক্রোবাসে হামলা চালায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সামছুদ্দিন ব্যাপারী বাবলা বলেন, বিবাহবিচ্ছেদের পর কিছু ব্যক্তির সহায়তায় ওই নারী সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে তারা তাদের আটক করে এবং মাইক্রোবাস ভাঙচুর করে।

ফুলবাড়ী থানার এসআই মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]