সরকারি তিতুমীর কলেজ ঢাকার কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন /
সরকারি তিতুমীর কলেজ ঢাকার কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন “কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ”-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফজলু আমিন চমন এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা।

সহ-সভাপতি পদে রয়েছেন মো. সাজেদুল ইসলাম, মো. মিজানুল ইসলাম মনির, আব্দুর রহমান রকি, মো. চমন, হাবিবুর রহমান, আহসান হাবিব, মো. রোকনুজ্জামান কবির, আল-আমিন, মো. রবিউল ইসলাম, আল মামুন মোস্তফা, সুমন ইসলাম তাসিন ও মো. মানিক মিয়া।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. জনাব আলী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, মো. আনিসুল ইসলাম, রাকিব হাসান, নাঈমুর রহমান, মো. শামীম রানা, সৈয়দ সরকার শুভ, মো. মাহিন ইসলাম, মো. ফাহিম ইসলাম, ইসমাইল হোসেন, এস এম কামরুজ্জামান, মো. মোতালেব হোসাইন, শুভ রায় শুভ, ওমর ফারুক, মামুন, মো. আনসারী হোসেন, নাজমুল ইসলাম নিলয় ও শাহজালাল হোসেন অনন্ত।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন এই কমিটি আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে।