বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম জমা দিলেন নুর উন নাহার বেগম

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন নুর উন নাহার বেগম। তিনি কুড়িগ্রাম-৩ (২৭) আসনের বিপরীতে এ মনোনয়নপত্র জমা দেন।

রবিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। বিষয়টি দলীয় কেন্দ্রীয় কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

নুর উন নাহার বেগম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত মুখ। তিনি একাধারে একজন লেখক ও আইনজীবী। বর্তমানে কোনো দলীয় পদে না থাকলেও জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান আনছারীর সহধর্মিণী।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নুর উন নাহার বেগম ১৯৮৯ সাল থেকে ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে তিনি সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন।

এছাড়াও তিনি কুড়িগ্রাম সোসাইটির সহ-সভাপতি, সাদ-ই-নূর ফাউন্ডেশনের সম্পাদক এবং Islamic University Ex-Nationalist Student Association-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক কর্মকাণ্ডেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। নিজ উদ্যোগে ২০১৮ সাল থেকে কুড়িগ্রামের চরাঞ্চলের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ত্যাগ ও অভিজ্ঞতার ভিত্তিতে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে চূড়ান্ত মনোনয়ন নির্ভর করছে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর।

এদিকে, তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]