মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সিভিল সার্জনের যৌথ অভিযানে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে লাইসেন্স নবায়ন না থাকায় ক্লিনিক সিলগালা ও জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
ক্লিনিক দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূরুঙ্গামারীর নিকটবর্তী এলাকায় অবস্থিত। একটি হলো আপডেট ডায়াগনস্টিক সেন্টার এবং অপরটি জনসেবা ডায়াগনস্টিক সেন্টার। জানা গেছে, আপডেট ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয় এবং উভয় প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এবং কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ডা. সাজিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
পোস্ট টি পড়া হয়েছে : 652
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

নভেম্বর 2, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]