বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রৌমারীতে তেল নিতে আসা তিন কৃষককে পুলিশ সদস্যের লাথি মারার অভিযোগ

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে তেল নিতে আসা তিন কৃষককে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় সাংবাদিকরা ভিডিও ধারণ ও পেশাগত দায়িত্ব পালনকালে অভিযুক্ত রৌমারী থানা পুলিশের ড্রাইভার কনস্টেবল মো. গাফফার আলী অশালীন ভাষা ব্যবহারসহ অসৌজন্যমূলক আচরণ করেন। 

বিজ্ঞাপন

লাথিমারার ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সাধারণ কৃষক ও পাম্পে তেল নিতে আসা জনসাধারণ বিক্ষোভে ফেটে পড়ে। 

অবস্থা বেগতিক দেখে পুলিশের ওই ড্রাইভার দেয়াল টপকে আত্মরক্ষা করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় চলমান তেল সংকটে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে পেট্রল ও ডিজেল বিক্রি শুরু হয়। তেলের জন্য কৃষকরা দীর্ঘ লাইনে দাঁড়ান। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই রৌমারী থানা পুলিশের ড্রাইভার কনস্টেবল মো. গাফফার তিন কৃষককে লাথি মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। 

এ সময় আরেক কৃষক ও  নুরুল আমিন নামের এক ব্যক্তি প্রতিবাদ করেন। এ ঘটনায় সাংবাদিকরা লাইনে থাকা কৃষকদের তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত পুলিশের ড্রাইভার সাংবাদিকদের উদ্দেশে করে অশালীন ভাষা ব্যবহার করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত ওই ড্রাইভারকে ধাওয়া করলে সে বাউন্ডারি দেয়াল টপকে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী নুরুল আমিন বলেন, কয়েকশ কৃষক ডিজেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। এ সময় পুলিশের গাড়িচালক পরপর তিন কৃষককে লাথি মারে। আমিসহ অনেকেই প্রতিবাদ জানাই। এছাড়া সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে তিনি খারাপ আচরণ করেন।

অভিযুক্ত গাফ্ফার আলী বলেন, কৃষকরা তেলের ড্রাম নিয়ে বারবার ভিড় করছিল। তাদের বারবার নিষেধ করা হলেও তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে এগিয়ে এলে আমি তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করি। তবে বিষয়টি আমার ঠিক হয়নি। 

রৌমারী থানার অফিসার ওসি কাওসার আলী বলেন, এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত। তবে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নির্দেশনা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি, তবে খোঁজ নিচ্ছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 21

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]