বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

প্রকাশ্য নিলাম গোপনে বেনামে সারলেন এসিল্যান্ড, কবে নিলাম হয়েছে জানেন না সর্বোচ্চ দরদাতা!

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আরিফুল ইসলাম রিগ্যান ।। কুড়িগ্রাম

প্রকাশ্য নিলামের ঘোষণা দিলেও গোপনে ও বেনামে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের বিরুদ্ধে। নিলামের নামে অতিরিক্ত গাছ কাটার অভিযোগও করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে।

স্থানীয়দের অভিযোগ, আর্থিক সুবিধার বিনিময়ে পছন্দের ব্যক্তির কাছে নামমাত্র মূল্যে সরকারি গাছ বিক্রির উদ্দেশ্যেই গোপনে এই নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এমনকি নিলাম বিজ্ঞপ্তিতে উল্লেখিত গাছের সংখ্যার চেয়ে বেশি গাছ কাটা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

নিলাম বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন, পার্কিং ও রাস্তা নির্মাণ কাজের জন্য অফিস চত্বরে থাকা ১৭টি মেহগনি, ১টি কাঁঠালসহ মোট ২১টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে গত ৫ মার্চ প্রকাশ্য নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১৫ মার্চ ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গাছগুলোর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ১ হাজার ৪১০ টাকা।

তবে নির্ধারিত দিনে সেখানে কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি বলে জানান আগ্রহীরা।

অনুসন্ধানে জানা যায়, পূর্ব ঘোষণা ছাড়াই উপজেলা ভূমি অফিসে গোপনে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মাত্র তিনজন অংশগ্রহণকারী দেখিয়ে ১ লাখ ১২ হাজার টাকায় নিলাম শেষ করা হয় এবং নুর আলম নামে একজনকে সর্বোচ্চ দরদাতা ঘোষণা করা হয়।

অবাক করার বিষয় হলো, নুর আলম নিজেই জানান তিনি নিলামে উপস্থিত ছিলেন না এবং কবে কোথায় নিলাম হয়েছে তাও তিনি জানেন না।

স্থানীয় বাসিন্দা সাদেকুল ইসলাম মিলন বলেন, “নিলাম হওয়ার কথা ছিল এক জায়গায়, হয়েছে অন্য জায়গায়। এটি সম্পূর্ণ অনিয়ম ও দুর্নীতি। আমরা নিরপেক্ষ তদন্ত চাই।”

আরেক বাসিন্দা আশরাফুল হক বলেন, “তিন লাখ টাকার গাছ নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। গাছও বেশি কাটা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।”

কাঁঠালবাড়ী বাজার সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, “নিলাম প্রক্রিয়াটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। আগ্রহীরা কিছুই জানতে পারেনি। ২১টি গাছের পরিবর্তে ২৮টি গাছ কাটা হয়েছে।”

এদিকে সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জুল জালাল অতিরিক্ত গাছ কাটার বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, “লে-আউটের প্রয়োজনেই ২-১টি গাছ বেশি কাটা হয়েছে, যা এসিল্যান্ডের অনুমতি নিয়েই করা হয়েছে।”

তবে সব অভিযোগ অস্বীকার করে এসিল্যান্ড আরিফুল ইসলাম বলেন, “নিলাম প্রক্রিয়া সঠিকভাবেই সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের উপস্থিতিতেই নিলাম হয়েছে। ২১টি গাছের বেশি কাটার বিষয়টি সঠিক নয়। যদি হয়ে থাকে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বোচ্চ দরদাতা উপস্থিত না থাকার বিষয়ে তিনি বলেন, “কেউ প্রতিনিধির মাধ্যমে অংশ নিলে তা যাচাই করা কঠিন।”

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 21

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]