ভিতরবন্দে সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, প্রতিবাদে উত্তেজনা


hamarkur6 প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ১০:৪০ অপরাহ্ন /
ভিতরবন্দে সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, প্রতিবাদে উত্তেজনা

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ শিল্পকলা একাডেমির আয়োজনে ঈদ আনন্দ উপলক্ষে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্যের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) আয়োজিত ওই অনুষ্ঠানে ‘আইরিন’ নামক এক নৃত্যশিল্পীর পরিবেশিত নৃত্যকে কেন্দ্র করে দর্শকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ রয়েছে, তার নৃত্য পরিবেশনা অশালীন ও বেহায়াপনার পর্যায়ে পৌঁছায়, যা উপস্থিত অনেক দর্শককে ক্ষুব্ধ করে তোলে।

এ সময় দর্শক সারিতে থাকা কয়েকজন প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরহাদুজ্জামান বাবু মাইকে নিজের বাড়ির ঠিকানা ঘোষণা করে প্রতিবাদকারীদের উদ্দেশ্যে হুমকি দেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিতরবন্দ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন বিএনপি যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম. রশিদ আলী বলেন,
“যারা অশ্লীল নৃত্যের মাধ্যমে এই প্রজন্মকে ধ্বংসের দিকে ধাবিত করছে, তারা কি জানেন না তাদের সন্তান এবং ছোট ভাইরাও এই প্রজন্মের অংশ!”

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।