বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল

জুলাই গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ এর নেতৃত্বে জেলার ০৯ টি উপজেলা ও সদর ইউনিয়নসহ তৃণমূলের হাজার- হাজার নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মিছিলটি গণ-মিছিলে লোকে লোকারন্য হয়ে উঠে।

বিজ্ঞাপন

আজ বুধবার সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পড়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় ।

এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ উমর আলী,সাবেক সহ সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাহাবুব মিয়া সদস্য সচিব আবু হানিফ বিপ্লব।

যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবির,সহ সভাপতি নাসিম পারভেজ তারা,সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদ,সহ সাধারণ সম্পাদক,মোঃ রুহুল আমীন খাঁন টিপু -সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবু,যুগ্ন সম্পাদক মোঃ চাঁদ মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাভলু সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক মোঃ হাসান যোবায়ের হিমেল,শাওন মিয়া সোহেল রানা,বিপুল আহমেদ,ইকবাল রাব্বি আকাশ-সহ প্রমুখ।

বক্তারা বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন শাস্তি প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]