বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরকে সবফুলের মিশ্রণে ফুটন্ত বাগান হিসেবে দেখতে চাই: এমপি ব্যারিস্টার সালেহী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের লক্ষ্যে এক সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইংয়ের আহ্বায়ক কল্লোল মজুমদার টুটুলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বিজ্ঞাপন

সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উলিপুরের সামগ্রিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের মতামত ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালেহী বলেন, “আমি উলিপুরকে সবফুলের মিশ্রণে ফুটন্ত একটি বাগান হিসেবে দেখতে চাই। এখানে কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন উলিপুর গড়তে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।”

তিনি আরও বলেন, “আমি যে সকল সুযোগ-সুবিধা আনতে পারব, তা সকল ধর্মের মানুষের জন্য সমানভাবে বণ্টন করা হবে। দিন শেষে আমরা সবাই এই এলাকার মানুষ, আমরা একে অপরের ভাই। আমাদের মাঝে রাজনৈতিক বা ধর্মীয় কোনো বিভেদ নেই। আমি এমন একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির উলিপুর চাই।”

তিনি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উলিপুরের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন দিলীপ কুমার পোদ্দার, সুবোধ মজুমদার, চন্দন মজুমদার, রামকৃষ্ণ চক্রবর্তী, রবীন্দ্রনাথ চক্রবর্তী, বিপ্লব মজুমদার ও সুনিল চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং উন্নয়ন কার্যক্রমে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]