বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম , ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট বিরাজ করছিল। অবশেষে সেখানে ৭ জন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। এতে করে স্বাস্থ্যসেবায় স্বস্তি ফিরে এসেছে।

৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সাতজন সহকারী মেডিকেল অফিসার সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। ফেব্রুয়ারি মাসে ২ জন এবং মার্চ মাসে বাকি ৫ জন কর্মস্থলে এসে ইতোমধ্যে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান শুরু করেছেন। দীর্ঘদিন চিকিৎসক সংকটের পর নতুন চিকিৎসকদের যোগদানে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা হলেন, ডাঃ আশরাফিয়া আক্তার (চট্টগ্রাম মেডিকেল কলেজ, নিজ জেলা টাঙ্গাইল), ডাঃ মোঃ মাহমুদুল হাসান নিলয় (ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, নিজ জেলা পাবনা), ডাঃ মোঃ যোবায়ের হোসেন (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, নিজ জেলা সিরাজগঞ্জ), ডাঃ লুবনা বিনতে মোস্তফা (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া; নিজ জেলা পাবনা), ডাঃ তানজীমা তাসনীম (ময়মনসিংহ মেডিকেল কলেজ, নিজ জেলা বগুড়া), ডাঃ জয়নাল আবেদীন (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া; নিজ জেলা কুড়িগ্রাম) এবং ডাঃ নুরেশ মাকসুদ নিশাত (ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, নিজ জেলা লালমনিরহাট)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক স্বল্পতার কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছিল। বিশেষ করে জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা পেতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “দীর্ঘদিন ডাক্তার না থাকায় চিকিৎসাসেবায় সংকট ছিল। বর্তমানে সাতজন সহকারী মেডিকেল অফিসার যোগদান করায় স্বাস্থ্যসেবা কার্যক্রমে গতি এসেছে। আশা করছি এখন রোগীদের আর আগের মতো ভোগান্তিতে পড়তে হবে না।”

নতুন চিকিৎসকদের যোগদানে স্থানীয়দের মধ্যেও সন্তোষ প্রকাশ দেখা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 20

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]