
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির আরও চার প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন। সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর নেতৃত্বাধীন নির্বাচনী ট্রাইব্যুনালে এসব আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলা করা চার প্রার্থী হলেন—
তারা নির্বাচনে অনিয়ম, ফলাফল ঘোষণায় অসঙ্গতি ও ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে সংশ্লিষ্ট আসনে পুনঃভোট গণনার আবেদন জানিয়েছেন।
এর আগে রোববার বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব-এর পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
আজকের শুনানিতে কুড়িগ্রাম-২সহ সংশ্লিষ্ট আসনগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
আপনার মতামত লিখুন :