উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসা-এর ৭ শিক্ষার্থীর বৃত্তি অর্জন


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন /
উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসা-এর ৭ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

শাহজাহান খন্দকার, উলিপুর


কুড়িগ্রামের উলিপুরে অবস্থিত উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। মাদ্রাসার পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন বৃত্তি লাভ করেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ৫ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করেছে।

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী:
রাফিউজ্জামান ও তাফসীর।

সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী:
আব্দুল আল তাসিন, আরাফাত রহমান, আরাফাত ইসলাম, সৌধ ও মাহমুদুল হাসান।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এ সাফল্য শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফল। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।

স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, এ অর্জন উলিপুরের শিক্ষাঙ্গনের জন্য গর্বের বিষয় এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।