বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সার্কেল এএসপি ও বিজিবির সমন্বিত অভিযানে ভূরুঙ্গামারীতে ৪ কেজি গাঁজা উদ্ধার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। যৌথ এ অভিযান পরিচালনা করে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ভূরুঙ্গামারী সার্কেল এএসপির নেতৃত্বে পুলিশের একটি দল এবং বিজিবির ২২ ব্যাটালিয়ন, কুড়িগ্রামের ময়দান বিওপির সদস্যরা এতে অংশ নেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত অতিক্রম করে একটি গাঁজার চালান ভূরুঙ্গামারী সদরে এনে নাইট কোচযোগে ঢাকায় পাঠানো হবে—এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী কৌশলগত অবস্থান নেয় এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

অভিযান চলাকালে থানাঘাট এলাকায় একটি স্থানীয় মসজিদের সামনের পাকা সড়কে লাল স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার প্যাকেট ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 20

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]