বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে জুলাইয়ের চেতনায় রাজপথে জামায়াতের গণমিছিল

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

মঙ্গলবার (৫ আগস্ট ) বিকেলে আসরের নামাজের পর ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে শুরু হয়ে একটি গণ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় বাসষ্টেশনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিল ও স্লোগানে গর্জে ওঠে রাজপথ, মিছিলে অংশগ্রহণকারীরা ‘আল কোরআনের আলো সংসদে জ্বালো’, ‘জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘বিচার চাই গণহত্যার বিচার চাই’, ‘ফাঁসি চাই খুনি হাসিনার’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দালালি না রাজপথ রাজপথ’সহ নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে কয়ক হাজার লোক গণ মিছিলে যোগ দেয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। আবু সাইদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা এই চেতনার আলোয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করব।

তারা আরও বলেন, জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আমাদের চলার পথের শক্তি। বিগত ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার মহাজাগরণে তৎকালীন স্বৈরশাসক খুনি হাসিনার তখত নড়বড়ে হয়ে উঠে। পরে তিনি তার দাদার বাড়িতে পালিয়ে যান। সেখান থেকে দেশকে অস্থিতিশীল করতে তিনি নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। বাংলার জনগণ খুনি হাসিনার উপযুক্ত বিচার চান। এ স্বৈরশাসক জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেও মহাজাগরণ ঠেকাতে পারেনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে তার দল ও অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে।

উক্ত মিছিলটি দাড়িপাল্লা মার্কার নির্বাচনি শোডাউনে পরিণত হয়। মিছিলকারীরা জাতীয় পতাকা ও জামায়াতের দলীয় পতাকা বহন করে এবং বিভিন্ন সাইজের দাঁড়িপাল্লা প্রতীকের ফেসটুন প্রদর্শন করে। মিছিলে যোগদানকারীরা নানা শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।

উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় মিছিল পরবর্তী বিশাল সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস‍্য ও সাবেক কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম, , সেক্রেটারি অধ‍্যাপক আনোয়ার হোসেন, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আবু হেনা মাসুম, ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

আরও সংবাদ

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]

বকেয়া বেতন-ভাতার দাবিতে ভূরুঙ্গামারীতে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধ

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অফিসকক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ ব্যক্তিরা হলেন মাদ্রাসার সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমান। এ সময় তালাবদ্ধ কক্ষের সামনের বারান্দায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-কর্মচারীরা। […]