বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে জমি বিরোধের জেরে এসিড নিক্ষেপ: আসামি মজাহার গ্রেপ্তার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এসিড নিক্ষেপ ও সহিংসতার ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থানার মামলা নং-২২, জি.আর নং-২২৫/২৫ অনুযায়ী এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫(ক)/৫(খ)/৭ ধারাসহ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/১১৪ ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ মজাহার আলী (৫৮), পিতা- মৃত সিতাব উদ্দিন, সাং- উত্তর বলদিয়া, থানা- কচাকাটা, জেলা- কুড়িগ্রামকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৫ ইং সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভূরুঙ্গামারী থানাধীন পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ এলাকায় বাদীর ভোগদখলীয় জমিতে আসামিরা দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র ও এসিডসহ বেআইনি জনতায় সংঘবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে ঘর ভাঙচুর ও গাছ কাটতে থাকে। এ সময় বাধা দিলে বাদীপক্ষের নারী সদস্যদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, একপর্যায়ে আসামিরা এসিড নিক্ষেপ করলে মোছাঃ জহিরন বেওয়া গুরুতরভাবে দগ্ধ হন। তার শরীরের বিভিন্ন অংশে এসিডে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বাদীর জমিতে থাকা প্রায় ৪০টি ছোট ও ২২টি বড় সুপারি গাছ কেটে ফেলা হয় এবং ঘর ভাঙচুরসহ আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী মোঃ আফজাল হোসেন বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ২ নম্বর আসামি মোঃ মজাহার আলীকে গ্রেপ্তার করে। পরদিন মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজিম উদ্দিন জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 10

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]