
শাহজাহান খন্দকার ।। উলিপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত বিষয়ে কুড়িগ্রাম-৩ আসনের সম্মানিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক, উলিপুর আর্মি ক্যাম্পের মেজর এ কে এম জাবেদ হাসান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলমসহ নির্বাচনী আচরণবিধি তদারকিতে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
এছাড়াও কুড়িগ্রাম-৩ আসনের সকল সম্মানিত প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, গণভোট প্রচারণার সীমা, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম বলেন,
“নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনবহির্ভূত কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
সভা শেষে প্রার্থীগণ নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :