ফুলবাড়ীতে আজোয়াটারী যুব সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন /
ফুলবাড়ীতে আজোয়াটারী যুব সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজোয়াটারী যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


আজ শুক্রবার গংগারহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আজোয়াটারী যুব সংঘের নেতৃবৃন্দ ও উপদেষ্টারা সরাসরি উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শেখ ফরিদ, সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মোঃ রাকিব ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আপেল, সাদিকসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ রশিদুল ইসলাম, উপদেষ্টা আনিসউর রহমান স্বপন এবং উপদেষ্টা মোঃ নুর ইসলাম মাস্টার।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে দেশের নিম্নআয়ের ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়। তাদের দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। তারা আরও বলেন, আজোয়াটারী যুব সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় স্থানীয় সচেতন মহল আজোয়াটারী যুব সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি মোঃ শেখ ফরিদ বলেন, আজোয়াটারী যুব সংঘের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করা হবে।