বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে অরণ্য সংগঠনের উদ্যোগে গাছ বিতরণ কর্মসূচি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহাজাহান খন্দকার

“একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হলো গাছ বিতরণ কর্মসূচি।

রবিবার (০৪ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় উলিপুর পৌরসভার হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন অরণ্য-এর উলিপুর উপজেলা কমিটি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরণ্য সংগঠনের উপদেষ্টা মো. নুর আমিন।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অরণ্য’র অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. নুর আমিন বলেন,
“আজকের প্রজন্মকে পরিবেশ রক্ষার প্রতি সচেতন করতে হবে। একটি গাছ মানে একটি জীবন। পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই।”

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তারা যেন নিয়মিতভাবে গাছের যত্ন নেয় এবং অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, অরণ্য উলিপুর উপজেলা কমিটি দীর্ঘদিন ধরে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি, বৃক্ষরোপণ এবং গাছ বিতরণের মত কার্যক্রম চালিয়ে আসছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]