বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে এস এস সি-৮৮ব্যচের কম্বল বিতরন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

‎কুড়িগ্রামের উলিপুরে “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ স্লোগানে শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
‎


‎শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে বন্ধু আমার এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
‎
‎কম্বল নিতে আসা অনেকেই বলেন, ‘অভাবের সংসার। ট্যাকা-পয়সা নাই। গরম কাপর-চোপর কিনতে পারিনি। তাই জাড়ে খুবই কষ্টে ছিলাম। কম্বল পেয়ে খুব উপকার হইলো। দোয়া করি আল্লাহ যেন তোমাদের ভালো রাখেন।’
‎
‎কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্ধু আমার এসএসসি ৮৮ ব্যাচের উলিপুর শাখার আহবায়ক শামীম আখতার আমীন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহীন, দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যাপক মেডিসিন বিভাগ ডা. আব্দুল ওহাব,ফরহাদ হোসেন মোল্লা, শাহানাজ শিরিন, মাহবুবার রহমান, এরশাদুন্নবী, আশরাফুল ইসলাম,আবু সাঈদ,শফিকুর রহমান,রন্জু প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]