ভূরুঙ্গামারীতে জুয়েল, রিপনসহ তিনজন গ্রেফতার, আদালতে প্রেরণ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন /
ভূরুঙ্গামারীতে জুয়েল, রিপনসহ তিনজন গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সিআর মামলা নং–২৮৯/২৫ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে (১২ জানুয়ারি ) কুড়িগ্রামে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাহেদুল ইসলাম জুয়েল। সে ০১ নং পাথরডুবি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি‌। শ্রী লিখন রবি দাসের মেয়ে শ্রীমতি মঞ্জুরী রানী। এছাড়া সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের শাহ আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে রিপন (২৬), তিনি ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা সৃষ্টির আশঙ্কা থাকলে তা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে ফ্যাসিস্ট কার্যক্রমসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।