বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুলির কাজ করার সময় অনেক অপমান সহ্য করেছি: রজনীকান্ত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

১৪ আগস্ট মুক্তি পাবে লোকেশ কঙ্গরাজের সিনেমা ‘কুলি’। ছবিতে কুলির চরিত্রে দেখা যাবে দক্ষিণি তারকা রজনীকান্তকে। গত শনিবার ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে। এদিকে ছবির অডিও ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে পুরোনো দিনের এক বিস্মৃত অধ্যায় মনে করে আবেগতাড়িত হলেন রজনীকান্ত। নিজের কুলি হয়ে কাজ করার স্মৃতি মনে করে আবেগতাড়িত হয়ে পড়েন ৭৪ বছর বয়সী এই তারকা।

বড় হয়েও দর্শকের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার অসাধারণ এক ক্ষমতা আছে রজনীকান্তের। ‘কুলি’র ট্রেলার ও অডিও লঞ্চে এসে একের পর এক ব্যক্তিগত গল্পে মুগ্ধ করলেন উপস্থিত সবাইকে। নাগার্জুনার চুল নিয়ে হালকা মজা, ‘কাইথি’ সিনেমা দেখে লোকেশ কঙ্গরাজকে ফোন করা, এমনকি নিজের নাচ নিয়ে কোরিওগ্রাফার স্যান্ডির সঙ্গে মজা সবই বলেন তিনি।

বিজ্ঞাপন

এক্স থেকে নাগার্জুনার প্রসঙ্গ টেনে রজনীকান্ত বললেন, ‘শুটিংয়ে গিয়ে দেখি, নাগার্জুনা এখনো একদম আগের মতোই আছেন। চুল এখনো ঘন কালো। আর আমারটা? সব উধাও! জানতে চাইলাম—এর পেছনে রহস্য কী? বললেন—ব্যায়াম।’

রজনী আরও বলেন, ‘ভেঙ্কট প্রভু একবার অজিতের জন্য একটা সংলাপ লিখেছিলেন, “কত দিন ভালো মানুষ হয়েই থাকব?” কুলির চরিত্রটা অনেকটা এ রকমই।’ লোকেশের সঙ্গে প্রথম যোগাযোগের কথাও বললেন ‘জেলার’ তারকা। জানালেন, ‘“কাইথি” দেখে আমি বুঝে গিয়েছিলাম, এই ছেলেটা একদিন অনেক দূর যাবে। আমি নিজেই ওকে ফোন করলাম। জিজ্ঞাসা করলাম, আমার জন্য কোনো গল্প আছে কি না।’ এখানেই থেমে থাকেননি। নিজের বয়স ও শারীরিক সীমাবদ্ধতা নিয়েও হালকা ঠাট্টা করলেন রজনী। কোরিওগ্রাফার স্যান্ডিকে উদ্দেশ করে বললেন, ‘প্রথম গানে ও বলল, “একেবারে উড়িয়ে দিন।” আমি বললাম, দেখো ভাই, আমি ১৯৫০ সালের মডেল, অনেক দূর দৌড়েছি জীবনে। যন্ত্রপাতি বদলেছে বহুবার! অত চাপ দিয়ো না, একটু সাবধানে নিয়ো!’

সব শেষে উঠে আসে রজনীকান্তের কুলি হয়ে কাজ করার করুণ স্মৃতি। চোখ ভিজে আসে এই অভিনেতার। জীবনের শুরুর দিকে বাস কন্ডাক্টরসহ নানা ধরনের কাজ করেছেন তিনি। করেছেন কুলির কাজও।

সেই স্মৃতি মনে করে রজনীকান্ত বলেন, ‘কুলি হয়ে কাজ করার সময় অনেকবার অপমান সহ্য করেছি। একদিন এক ভদ্রলোক আমাকে দুই রুপি দিয়ে বলল, ওর লাগেজ টেম্পোতে তুলে দিতে। কণ্ঠটা কেমন যেন চেনা লাগছিল। পরে বুঝি, সে আমার কলেজের বন্ধু! আমি একসময় ওকে নিয়ে অনেক হাসাহাসি করতাম। সেদিন জীবনে প্রথমবার আমি কেঁদে ফেলেছিলাম।’ ‘কুলি’ সিনেমার প্রচারে এ কথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেতা।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিজ্ঞাপন

আরও সংবাদ

কুড়িগ্রামে ৭১ সদস্যের জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামে লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে অরাজনৈতিক সংগঠন ‘জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’র যাত্রা শুরু হয়েছে। পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্টজনদের […]

ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব

নভেম্বর 1, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | Hamar Kurigram ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত সংগীতানুষ্ঠানে ভাওয়াইয়া গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবে ভাওয়াইয়া […]

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম উলিপুরের শাহীন আলম

অক্টোবর 26, 2026

উলিপুর প্রতিনিধি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামি সংগীত ও গজল বিভাগে রংপুর বিভাগে প্রথম হয়েছেন কুড়িগ্রামের উলিপুরের শিল্পী এম. শাহীন আলম। এ সাফল্যের সুবাদে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের […]