বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল কিশোরের

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার শাহার বানুর বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তারে হঠাৎ আগুন লাগে। এরপর তারটি ছিঁড়ে নিচে পড়ে যায়। আগুন দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করে। এ সময় তাড়াহুড়া করে ঘর থেকে বের হতে গিয়ে মনির হোসেন ছেঁড়া তারটিতে জড়িয়ে পড়ে। মুহূর্তেই তার হাত, ঊরু ঝলসে যায়। ঘটাস্থলেই মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৌহিদুল ইসলাম কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোরশেদুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 10

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]