বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

শোকের দিনে খুশির সংবাদ: বেগম খালেদা জিয়ার নামে কন্যাসন্তানের নাম রাখালেন সাবেক ছাত্রদল নেতা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

বাংলাদেশ রাজনীতির এক শোকাবহ দিনে সাবেক ছাত্রনেতা মাহবুব মিয়া এর ঘর আলো করে এসেছে আনন্দের খবর। তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দিনে তার প্রথম কন্যাসন্তান জন্মগ্রহণ করায় সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে ‘খালেদা’।

মাহবুব মিয়া বর্তমানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বসবাস করছেন, যদিও তার স্থায়ী ঠিকানা হলো কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন; এর মধ্যে তিনি কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবেও তিনি সক্রিয় ছিলেন।

বিজ্ঞাপন

গত ৩০ ডিসেম্বর, যখন সারাদেশ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত, ঠিক সেই দিন মাহবুব মিয়ার পরিবারে কন্যা সন্তানের আগমন ঘটে। এ তাৎপর্যপূর্ণ দিনে জন্ম নেওয়ায় তিনি মরহুমা নেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে তার কন্যার নাম রেখেছেন ‘খালেদা’।

এই বিষয়ে মাহবুব মিয়া বলেন,

“বাংলাদেশের জন্য এটি একটি শোকের দিন। ঠিক সেই দিনেই আমার ঘরে মেয়ের জন্ম হয়েছে। আমি চাই, সে যেন মরহুমা খালেদা জিয়ার মতো আপসহীন, সাহসী ও উদার মনমানসিকতার মানুষ হিসেবে গড়ে ওঠে।”

এই ঘটনা দ্রুতই রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকে এটিকে শোকের মাঝেই আশার বার্তা হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]