বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তবকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন একটি ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার সময় মো. মিলন মিয়া, সাং সাদুল্যা, গ্রাম রসুলপুর, ইউনিয়ন তবকপুর—কে হাতেনাতে আটক করা হয়। সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পঞ্চম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই দিনে দুর্গাপুর ইউনিয়নে পরিচালিত অপর একটি মোবাইল কোর্টে ফসলি জমি থেকে মাটি কাটার সময় মো. আলবি হোসেন, সাং মহরাবহর, গ্রাম শাহবাজপুর, থানা কালিয়াকৈর, জেলা গাজিপুর—নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে আজকের দুইটি মোবাইল কোর্ট অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

তিনি বলেন, ফসলি জমি রক্ষা, কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফসলি জমি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]