বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বিভিন্ন মামলায় ফ্যাসিস্ট হাবিবসহ ৮ জন গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ফ্যাসিস্টসহ ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পৃথক একটি মামলায় ২ জন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন, পাথরডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫৮), পিতা– মৃত আঃ সোবাহান তাকে নাশকতা সৃষ্টির অভিযোগে ফ্যাসিস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া পাথরডুবি ইউনিয়নের বেল্লালের ছেলে মোঃ শরিফুল ইসলাম, জামাল উদ্দিনের মেয়ে ছামিরন বেগম শিমু, জয়মনিরহাট ইউনিয়নের মৃত আঃ আজিজের ছেলে বেলাল হোসেন তারা দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত আসামি।

এছাড়া উত্তরছাট গোপালপুর এর মৃত রিয়াজুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়। দক্ষিণ ধলডাঙ্গার মোঃ আঃ করিমের ছেলে ফরহাদ হোসেনকে একটি গরু চুরির মামলায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামির বাড়ি ভূরুঙ্গামারী থানা এলাকায় এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, একটি পৃথক মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের মিলন শেখের স্ত্রী মোছাঃ খুসি বেগম (২০),
এবং এলাচু শেখের ছেলে মোঃ মিলন শেখ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]