কুড়িগ্রামে মহান বিজয় দিবসে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন /
কুড়িগ্রামে মহান বিজয় দিবসে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

ফজলুল করিম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা জামায়াতের চামড়ার গোলা কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের জেলা সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এবং কুড়িগ্রাম-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি জহুরুল ইসলাম, সদর উপজেলা আমীর শামসুল হুদা মিঠু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালিতে জেলা জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।