ফুলবাড়ীর ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস পালন


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন /
ফুলবাড়ীর ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস পালন

রনবীর রায় রাজ ।। ফুলবাড়ী

সারাদেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নাওডাঙ্গা ইউনিয়ন কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি পুষ্প অর্পণ করা হয়।

এসময় সংগঠনের সদস্যরা শহীদদের আত্মত্যাগ ও সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুষ্প অর্পণের মাধ্যমে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করা হয়।

ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির বর্তমান সভাপতি জিল্লু রহমান বলেন,
“শহীদদের ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দেশের কল্যাণ ও মানবসেবায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”

তিনি আরও জানান, অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এসময় বিজয়ের আনন্দ ও গৌরবের প্রতীক হিসেবে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির সকল কার্যনির্বাহী সদস্যসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।