বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

অবরোধের সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি, ঢাকায় তীব্র যানজট

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রাফিক অ্যালার্ট গ্রুপে একজন লিখেছেন, ‘কেউ ভুলেও ফার্মগেট-বিজয় সরণি আইসেন না, আর আসলেও আমার জন্য লাঞ্চ নিয়ে আইসেন।’ পোস্টদাতা এই দুই এলাকার ভয়াবহ যানজট পরিস্থিতি বোঝাতে তাঁর পোস্টে একটি ভিডিও যুক্ত করে দিয়েছেন। সেই ভিডিওতে দেখা যায়, সড়কে থাকা গাড়িগুলো স্থির দাঁড়িয়ে আছে।

শুধু বিজয় সরণি ও ফার্মগেট এলাকা নয়, আজ সকাল থেকেই পল্টন, গুলিস্তান, কাকরাইল, মালিবাগ, রামপুরা, মহাখালী, মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার, মানিক মিয়া অ্যাভিনিউ, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। ঘর থেকে বের হওয়া মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিকেলে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও সংবাদ

আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

জুন 4, 2026

নিজস্ব প্রতিবেদক | ৪ জুন ২০২৬ সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিন পরই আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির প্রকাশিত […]

শপিং মল-দোকানপাট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

এপ্রিল 3, 2026

শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।  মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।  দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় […]

আজ পবিত্র লাইলাতুল কদর

মার্চ 16, 2026

নিউজ ডেস্ক আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। […]