কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ১৫ জনের পদোন্নতি, ফুলেল শুভেচ্ছা
Hamar Kurigram
প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন /
০
নিউজ ডেস্ক
কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যাপক পদে ৬ জন এবং সহযোগী অধ্যাপক পদে ৯ জন শিক্ষক পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের কলেজ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা হলেন—
- ড. মো. সাইফুর রহমান সরকার — রসায়ন বিভাগ
- ড. আবু নুর মো. আনিসুজ্জামান — রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- মো. মোস্তাফিজুর রহমান খান — ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- প্রশান্ত কুমার পাল — রসায়ন বিভাগ
- মো. সাজ্জাদুর রহমান — গণিত বিভাগ
- মুহ. আহসানুল আরেফিন — ইংরেজি বিভাগ
এছাড়াও ইতিহাস বিভাগের
- মোছা. রাহেলা বেগম প্রধান
- মুহাম্মদ মহসিন ইবনে মাসুদ
অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা হলেন—
- মোছা. তাজেল মনিরা বিনতে হাসান
- মো. আসাদুজ্জামান — দর্শন বিভাগ
- মুহাম্মদ হেলাল উদ্দিন — হিসাববিজ্ঞান বিভাগ
- মীর্জা মো. আব্দুল হাই — ব্যবস্থাপনা বিভাগ
- মো. শহিদুল ইসলাম — পদার্থবিজ্ঞান বিভাগ
- মো. লুৎফর রহমান — প্রাণিবিদ্যা বিভাগ
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা বলেন, এ স্বীকৃতি তাদের শিক্ষা ও গবেষণায় আরও দায়িত্বশীল ও উৎসাহিত করবে। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, পদোন্নতির মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত হবে।
পোস্ট টি পড়া হয়েছে : 218
আপনার মতামত লিখুন :