বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সরকারি নীতিমালার তোয়াক্কা নেই: সাবেক এমপি এম এ মতিনের বাড়িতে চলছে সরকারি দপ্তরের কার্যক্রম

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার, বিশেষ প্রতিনিধি, উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নীতিমালা লঙ্ঘন করে এখনো একটি সরকারি দপ্তর কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাবেক সংসদ সদস্য এম এ মতিনের ব্যক্তিগত বাসভবনে। দীর্ঘদিন ধরে উক্ত বাড়িতে জাতীয় মহিলা সংস্থার উলিপুর শাখা ভাড়া অবস্থায় থাকলেও এ নিয়ে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই—এমন অভিযোগ উঠেছে সচেতন মহলের পক্ষ থেকে।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, ২০১১ সালের শেষ নাগাদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার উলিপুর কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই সংস্থাটির অফিস স্থাপন করা হয় তৎকালীন আওয়ামী লীগ নেত্রী অধ্যক্ষ নাসিমা বানুর প্রত্যক্ষ হস্তক্ষেপে সাবেক এমপি এম এ মতিনের জোদ্দারপাড়াস্থ বাড়িতে। প্রতি মাসে ৮ হাজার টাকা ভাড়ার বিনিময়ে সরকারি তহবিল থেকে অর্থ পরিশোধ করা হচ্ছে ওই ব্যক্তিগত বাসভবনে।

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে উত্তাল হয়ে ওঠে স্থানীয় ছাত্র জনতা। তাদের রোষানলে পড়ে এম এ মতিনের বাড়ি। ছাত্র জনতার আগুনে তিনতলা বিশিষ্ট ভবনটি ক্ষতিগ্রস্ত হয়, সেই সঙ্গে জাতীয় মহিলা সংস্থার ফার্নিচার ও দাপ্তরিক কাগজপত্রও নষ্ট হয়। এরপর সংস্থার মাঠ সমন্বয়কারী শংকর কুমারের সহায়তায় একই ভবনের পেছনের নির্মাণাধীন অংশে সংস্কার করে দপ্তরের কার্যক্রম পুনরায় শুরু করা হয়।

এমন ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের ভাষ্য, “এটি শুধু সরকারি নীতিমালা লঙ্ঘন নয়, বরং একটি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা।”

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই ধরনের ভাড়া প্রক্রিয়া সরকারি নিয়মের পরিপন্থী। তবে রাজনৈতিক প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পান না।”

এদিকে জাতীয় মহিলা সংস্থার উলিপুর মাঠ সমন্বয়কারী শংকর কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজনৈতিক সুবিধাভোগীদের স্বার্থরক্ষায় নিয়োজিত থেকে সংস্থাটিকে ফ্যাসিস্ট আশ্রয়কেন্দ্রে পরিণত করেছেন।

জনমনে এখন প্রশ্ন—সরকারি অর্থে পরিচালিত একটি দপ্তর কিভাবে এখনো একজন বিতর্কিত সাবেক সংসদ সদস্যের বাড়িতে পরিচালিত হচ্ছে? এতে করে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও সাবেক বিতর্কিত এমপিকে পরোক্ষভাবে পুনর্বাসনের অভিযোগ আরও জোরালো হয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার উপজেলা চেয়ারম্যান নয়ন কুমার সাহা জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুতই ওই ভবন থেকে সংস্থার কার্যালয় সরিয়ে নেয়া হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]