বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছাত্রীর বিদায়; জমকালো আয়োজন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আকবর আলী ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুরের যমুনা ব্যাপারী পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানান সাজে সজ্জিত বিধায়ী ছাত্র ছাত্রীদের ফুল বরন করে নেয়া হয়। এসময় অভিভাবক ও ছাত্রছাত্রীরা করতালি দিয়ে বিদায়ীদের অভিবাদন জানায়।


স্কুলের প্রধান শিক্ষক মোছা: মঞ্জুয়ারা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবেগ প্রবন আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা ইন্সটেক্টর লস্কর আলী, বিদায়ী ছাত্রী আফিয়া জান্নাত, অভিভাবক ইদ্রিস আলী, খাদিজা বেগম, আবেদ আলী সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, গোড়াই রঘুরায়ের প্রধান শিক্ষক নেয়ামুল হক,স্কুলের জমিদাতা মোহাম্মদ আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাপিনা নুর জান্নাতি প্রমুখ।

বিজ্ঞাপন


উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও বিদায়ীদের অভিবাদন ও শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম। কবিতা আবৃত্তি নাচ গান পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিধায়ী ছাত্রছাত্রীদের কে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শিখন সামগ্রী বিতরণ করা হয়।


পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা বেগম ও দেবী নিতি রানী।। উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার নানান শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]