বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বিএনপির শাহিন সিকদারের বহিষ্কারাদেশ বহাল, ভুলবশত হয়েছিল – রিজভী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২৬ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের বিভিন্ন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে এর কিছুক্ষণ পরই আরেকটি সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করে দলটি স্পষ্ট জানিয়ে দেয় যে, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন সিকদার) এবং খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু–এর বহিষ্কারাদেশ বহাল রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত ওই সংশোধনী বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—ভুলবশত প্রকাশিত আগের বিজ্ঞপ্তিতে এই দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য ছিল, যা সঠিক নয়। সংশ্লিষ্ট সবাইকে অবগত করার জন্য জানানো হচ্ছে যে তাদের বহিষ্কারাদেশ বহাল ও কার্যকর রয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ভূরুঙ্গামারী ও খুলনা—দুই অঞ্চলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, “দলীয় সিদ্ধান্তে এ ধরনের ভুল ঘোষণা দলের সাংগঠনিক শৃঙ্খলায় বিভ্রান্তির সৃষ্টি করে। সংশোধনী বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ হওয়ায় পরিস্থিতি স্পষ্ট হয়েছে।”
ভূরুঙ্গামারীর সাধারণ জনগণ ও দলীয় সাধারণ কর্মীরা বিষয়টিকে ভিন্ন ভিন্নভাবে দেখছেন।

এক স্থানীয় বাসিন্দার ভাষায়, “শাহীন সিকদার বহুদিন ধরেই রাজনীতিতে সক্রিয়। আচমকা বহিষ্কারাদেশ প্রত্যাহার—আবার তা বাতিল হওয়া—মানুষকে বিভ্রান্ত করেছে।”

অন্য এক তরুণ কর্মী বলেন, “দলের ভেতর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিষয়ে পরিষ্কার বক্তব্য থাকা জরুরি ছিল। সংশোধনী বিজ্ঞপ্তি দিয়ে দল ঠিকটাই করেছে।”

এদিকে অনেকেই মনে করছেন, দলের অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত ভবিষ্যতের রাজনীতিতে প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]