
এনামুল হক সরকার ।। রাজারহাট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ রাজারহাট উপজেলা শহরের অলিগলিতে ধানের শীষ মার্কায় গণসংযোগ করেন।
মঙ্গলবার বিকেলে গণসংযোগ শেষে রাতে রাজারহাট উপজেলায় কর্মরত নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।
গণসংযোগ ও মতবিনিময়কালে এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম ব্যাপারী,যুগ্ম আহবায়ক ও রাজারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, যুগ্ম আহবায়ক আবুল কালাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান,সদস্য সচিব রুবেল চৌধুরী,উপজেলা ছাত্র দলের আহবায়ক রুবেল পাটোয়ারী সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :