বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডার শিক্ষকদের ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে কর্মবিরতি পালন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপকরা পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জানিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ চত্বরে ক্যাডারভুক্ত শিক্ষকরা ব্যানার টাঙিয়ে অবস্থান নেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে এই কর্মসূচি একযোগে তিন কলেজেই পালিত হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএস ব্যাচের বাংলা বিভাগের প্রভাষক মো: জাহাঙ্গীর আলম ও মো: মমিনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক চন্দন কুমার সরকার ও মোস্তাফিজার রহমানসহ অন্যান্য শিক্ষকরা।

শিক্ষকরা জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক বহুদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। প্রশাসনিক জটিলতা ও ফাইল প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় তাদের পদোন্নতি সংক্রান্ত গেজেট ঝুলে আছে বলেও অভিযোগ করেন তারা। দ্রুত সমাধান না হলে এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন শিক্ষকরা।

এদিকে চলমান কর্মসূচির ফলে নিয়মিত শিক্ষাকার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]